মিষ্টি ও বেকারি পণ্যে ভ্যাট না সরালে আন্দোলনের হুঁশিয়ারি

মিষ্টি ও বেকারি পণ্যে ভ্যাট না সরালে আন্দোলনের হুঁশিয়ারি

উত্তরদক্ষিণ। শনিবার (১৮ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:২৫

মিষ্টি ও বেকারি পণ্যে আরোপ করা ভ্যাট প্রত্যাহারে সরকারকে সাত দিন সময় বেঁধে দিয়েছে ‘বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের’ চট্টগ্রামের নেতারা।

এ সময়ের মধ্যে সরকার ভ্যাট প্রত্যাহার না করলে বড় আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধনে অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সভাপতি শহীদুল্লাহ কোরাইশী বলেন, এই সেক্টর ধ্বংস হলে কোটি কোটি মানুষ বেকার হবে, সেইসঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট ঘাটতির সৃষ্টি হবে। কেননা এই সেক্টরে অনেক পণ্য বিদেশেও রপ্তানি হয়।

“আমরা সবসময় সরকারের সকল আইনকানুন মেনে নিয়মিত ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে ব্যবসা করে থাকি। এরপরেও কিছু কুচক্রী মহলের অপতৎপরতায় বর্তমান এই শিল্প রুগ্ণ শিল্পে পরিণত করার অপচেষ্টা করা হচ্ছে।”

তিনি বলেন, জ্বালানি গ্যাস-বিদ্যুৎ-পানির অতিরিক্ত মূল্য বৃদ্ধি, সেইসঙ্গে ময়দা, পাউডার দুধ, চিনি, তৈলসহ বিভিন্ন কাঁচামালের অব্যাহতভাবে মূল্য বেড়ে যাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে নাভিশ্বাস উঠেছে। ইতোমধ্যে অনেক কারখানা বন্ধ হয়েছে, আরও অনেক কারখানা বন্ধ হওয়ার পথে।

“তাই আমাদের দীর্ঘদিনের দাবি ভ্যাটের হার ৫ শতাংশ বা তারও নিচে নিয়ে এসে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। সরকারকে আগামী ৭ দিনের মধ্যে মিষ্টি ও বেকারি পণ্যে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে সর্বনিম্ন হারে ভ্যাট নির্ধারণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading