আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়: তারেক রহমান

আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়: তারেক রহমান

উত্তরদক্ষিণ। রবিবার (১৯ জানুয়ারি), ২০২৪, আপডেট ২১:৪০

আগামী নির্বাচন বিএনপির জন্য এতো সহজ নয়, জনগণ ম্যাটারস উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

রবিবার (১৯ জানুয়ারি) রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। লন্ডন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন তিনি।

তারেক রহমান বলেন, আমি গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এতো সহজ হবে না, আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, বিএনপির তো শাখাপ্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি আছে? তাই তো বড়াই করছেন, নো। থাকতে পারে আপনার শাখাপ্রশাখা, আমাদের নেতা-কর্মীরা তৈরি করেছেন সেই শাখাপ্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়োর্ডে দলকে নিয়ে গেছে। কিন্তু তারপরেও জনগণ ম্যাটারস, জনগণ ম্যাটারস। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণ হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কি হয়, ৫ আগস্ট বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হায় হুতাশ করতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, এখন সময় আছে আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে-আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা দলকে ক্ষতিগ্রস্ত করবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading