সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব
উত্তরদক্ষিণ। বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:১৫
ভিসা থাকার পরও মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।
বুধবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এখন সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি বলে ১৫ দিনের মধ্যে লোক নেবে তাহলে আমরাও ১৫ দিনের মধ্যে পাঠাবো।
ইউডি/কেএস

