আন্দোলনকারীদের সরকারের অংশ হওয়া উচিত হয়নি: আলাল

আন্দোলনকারীদের সরকারের অংশ হওয়া উচিত হয়নি: আলাল

উত্তরদক্ষিণ। বুধবার (২২ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৫০

ছাত্র-জনতার আন্দোলনে জড়িত থাকা কারোর অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা তিনি বলেন, তারা অংশ না হলে; বাইরে থেকে আমরা যে চাপ সৃষ্টি করতে পারতাম কিংবা করতে পারতেন- সেটা অনেক অংশে কমে গেছে। এটা বাস্তবতা, বলে না অনেকে।

কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন৷

‘জাতীয় ঐক্য: কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় পণ্যের উচ্চমূল্যের প্রসঙ্গ টেনে আলাল বলেছেন, ঐক্য এবং সংস্কারের আগে এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত।

“দরিদ্র মানুষেরা কোন সংস্কার নিয়ে চিন্তা করবে; কোন ঐক্যের চিন্তা করবে? এখন ক্ষুধায় তার পেটের যে অবস্থা। আবার রমজান সামনে আসছে। কয়েক লাফে মূল্য বেড়ে যাবে, এতে কোন সন্দেহ নেই।”

রাজনৈতিক দলের স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ঐক্য সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, উদ্যোগটা নিতে হবে তরুণদের। যারা একান্নবতী পরিবারের সদস্য হবেন, না তারা স্বয়ংক্রিয়ভাবে সরে যাবেন।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার সফল আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি সংস্কার শেষ করে নির্বাচন করার কথা বলে আসছে। পাশাপাশি তারা ‘গণপরিষদ’ নির্বাচন দাবি করছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading