জাতীয় নির্বাচন হবে ব্যালটে: ইসি মাছউদ

জাতীয় নির্বাচন হবে ব্যালটে: ইসি মাছউদ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৫০

প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনু‌ষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীতে নির্বাচন অফিসে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে এ বিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বক্তব্যে ইসি বলেন, “আমরা জা‌তিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠ, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনো ভাবেই প্রভাবা‌ন্বিত হওয়ার সুযোগ নাই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনু‌ষ্ঠিত হবে। ভোট গ্রহণের প‌রিবেশ সুন্দর ভাবে সৃ‌ষ্টি হবে। আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে।”

তিনি বলেন, “সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না।”

ইসি আরো বলেন, “২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন তিনি।”

সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে সভায় পটুয়াখালী সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। সভায় জেলার নির্বাচন সং‌শ্লিষ্ট ব‌্যক্তিরা বি‌ভিন্ন গণমাধ‌্যমের সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading