ইন্ডিয়াতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা, ক্ষোভ ঝাড়লেন হাসনাত

ইন্ডিয়াতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা, ক্ষোভ ঝাড়লেন হাসনাত

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৬:৩০

ইন্ডিয়ার কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সি বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনা নিয়ে এক পোস্ট করেন তিনি।

পোস্টে হাসনাত লিখেন, ইন্ডিয়ায় একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ইন্ডিয়াতে বিজেপির (ইন্ডিয়ান জনতা পার্টি) তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি।

তিনি আরও বলেন, ‘ফরেইন মিনিস্ট্রিকে অতিদ্রুত ইন্ডিয়ার কাছে জবাবদিহি চাইতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করতে হবে৷ পাশাপাশি, ইন্ডিয়াতে থাকা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে।’

গত শুক্রবার (২৪ জানুয়ারি) বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

জানা গেছে, তার স্বামী একজন পরিচ্ছন্নতাকর্মী। তিন সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তারা। ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading