কোনো ধর্মেই বিভাজনের কথা নেই: ইন্ডিয়ান হাইকমিশনার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২৩:৫৫
যারা ধর্মের নামে ব্যবসা করে, তারাই মানুষে বিভাজন তৈরি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ইন্ডিয়ার সাধক কবি সন্তু কবীর ও বাংলাদেশের সাধক কবি লালনের জীবনাদর্শ তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, কোনো ধর্মেই বিভাজনের কথা নেই। যুগে যুগেই লোকেরা বিভাজনের চেষ্টা করে।
শান্তির পথ প্রতিষ্ঠায় অনেক লড়াই করতে হয় জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বানও জানান ভারতীয় হাইকমিশনার।
ইউডি/এবি

