রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৩৬ মামলা
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৯:০০
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে এক হাজার ১৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (২৫ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া অভিযানকালে ১০৩টি গাড়ি ডাম্পিং ও ৪২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ইউডি/কেএস

