ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা-প্রতিবাদ জামায়াতের

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা-প্রতিবাদ জামায়াতের

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ২২:৫০

চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে তিনি বলেন, আজ দুপুরের দিকে প্রেস ক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়।

‘একপর্যায়ে পুলিশ ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। ইবতেদায়ি শিক্ষকদের ওপর এ হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, বিগত ৪০ বছর যাবত অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এ অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা দেখার যেন কেউ নেই।

ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে ইবতেদায়ি শিক্ষকদের সব সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading