চলতি মাসে আরও তিন জিম্মিকে মুক্তি দেবে হামাস

চলতি মাসে আরও তিন জিম্মিকে মুক্তি দেবে হামাস

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৩:৫৫

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস চলতি মাসের শেষ দিন শুক্রবারের আগেই ইসরায়েলি নারী আরবেল ইয়েহুদসহ তিন জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) কাতার এই তথ্য নিশ্চিত করেছে। এরপরই ইসরায়েল জানিয়েছে, সোমবার সকালের দিকেই গাজার উত্তরাঞ্চলের অধিবাসীদের তারা বাড়ি ফেরার অনুমতি প্রদান করবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন জিম্মি মুক্তির বিষয়টি রবিবার নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিক আরবেল ইয়েহুদ, সেনাসদস্য আগাম বেরজের ও অন্য এক জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আরও বলেছেন, সোমবার সকাল থেকে উদ্বাস্তু গাজাবাসীদের ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দেওয়া হবে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির কোনও শর্তের লঙ্ঘন ইসরায়েল বরদাস্ত করবে না। আমাদের জীবিত বা মৃত সব জিম্মিকে ফিরে পাওয়ার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।

কাতার ও নেতানিয়াহুর বক্তব্যের পর সোমবার সকালে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথমধাপে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তাদের তালিকা মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading