উইন্ডিজকে ১০ উইকেটে হারালো জুনিয়র টাইগ্রেসরা

উইন্ডিজকে ১০ উইকেটে হারালো জুনিয়র টাইগ্রেসরা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:১০

সকালে জাতীয় দলের বড় পরাজয়ে শুরু হলেও দিন শেষে দুর্দান্ত জয়ে দিনটি রাঙিয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

বৃষ্টির কারণে ১৩ ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে মাত্র ৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৩ এবং আসাবি ক্যালেন্ডার ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর পেরোতে ব্যর্থ হন।

৫৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ওপেনাররা কোনো সমস্যাই অনুভব করেননি। ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভর করে ৮.৫ ওভারেই জয় তুলে নেয় টাইগ্রেসরা। ফাহমিদা ২৫ বলে অপরাজিত ১৪ রান করেন, আর জুয়াইরিয়া ২৮ বলে অপরাজিত থাকেন ২৫ রানে।

এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে ঝলক দেখান নিশিতা আক্তার নিশি, যিনি তিনটি উইকেট নেন। আনিসা আক্তার সোবা শিকার করেন দুটি উইকেট। তবে ক্যারিবিয়ানরা ১৬টি অতিরিক্ত রান দিয়েও নিজেদের বিপদ ডেকে আনে। যদিও আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সুমাইয়া আক্তারের দলের, তবে শেষ ম্যাচের এই বড় জয় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে দলকে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading