বিভিন্ন আইন পর্যালোচনা নিয়ে বসতে যাচ্ছে ইসি

বিভিন্ন আইন পর্যালোচনা নিয়ে বসতে যাচ্ছে ইসি

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:০০

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আইন পর্যালোচনাসহ মোট ১১টি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নাসির উদ্দিন কমিশন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকে বসবে ইসি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসি কর্মকর্তারা জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৩০টি আসনে ব্যাপক রদবদল এনেছিল বিগত এ টি এম শামসুল হুদা কমিশন। এরপর এ টি এম শামসুল হুদার আমলে আসন অবিকল বহাল রেখে টুকটাক আসন বিন্যাস করে দায়িত্ব শেষ করে গেছে বিতর্কিত নির্বাচন আয়োজনকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল কমিশন। নতুন কমিশন গঠনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ২০০৮ সালের আগের সীমানা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে।

কমিশন সভায় যেসব বিষয়ে আলোচনা করা হবে-
ক) ভোটার তালিকা আইন, ২০০৯ পর্যালোচনা।
খ) জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ পর্যালোচনা।
গ) বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত/পদ্ধতি/সীমাবদ্ধতা পর্যালোচনা।
ঘ) নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৩ এবং গাইডলাইনস ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার এন্ড ফরেন মিডিয়া পর্যালোচনা।
ঙ) নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা।
চ) ডিআরএস সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা।
ছ) ব্ল্যাঙ্ক কার্ড সরবরাহ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা।
জ) প্রস্তাবিত জাতীয় নির্বাচনি পদক নীতিমালা, ২০২৫ এর উপর আলোচনা।
ঝ) আইডিইএ ২য় পর্যায় প্রকল্পের মেয়াদ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা।
ঞ) নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ বিষয়ে আলোচনা এবং বিদ্যমান সম্মানী/ফি কাঠামো পর্যালোচনা।
ট) নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনা।
ঠ) বিবিধ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading