আমেরিকায় বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ, হতাহতের শঙ্কা

আমেরিকায় বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ, হতাহতের শঙ্কা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:২৫

আমেরিকার ওয়াশিংটনে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার পোটোমাক নদীতে বিধস্ত হয়েছে। এতে হতাহতের শঙ্কা রয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

সিএনএন বলছে, আমেরিকার সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু ছিলেন।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিধ্বস্ত আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি পোটোম্যাক নদীতে দুই ভাগ হয়ে পড়ে আছে। দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি বিমানের কাছেই উল্টে পানিতে পড়ে আছে।

রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে এখন পর্যন্ত বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading