পঞ্চগড়ে ফের বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে ফের বইছে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:৪০

মাঘের শেষে পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে। এতে করে এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে এ হিমাঞ্চল। তবে কুয়াশা ভেদ করে দেখা গেছে সূর্যের মুখ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। তার আগে সোমবার ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় আবৃত জেলার পরিবেশ প্রকৃতি। কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কুয়াশায় ঝরছে হিম শিশির। সকালেই কাজে যেতে দেখা গেছে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত তিন দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading