নির্বাচন হতেই হবে: তারেক রহমান

নির্বাচন হতেই হবে: তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি), ২০২৫, আপডেট ২৩:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে না পারি, তাহলে কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারব না। নির্দিষ্ট সময়ের পর যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যা-ই হোক না কেন, নির্বাচন হতেই হবে। এর কোনো বিকল্প নেই। কোনো আপস নেই, নির্বাচন হতেই হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চুয়াডাঙ্গায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা অনেক ভালো ভালো কথা আলোচনা করছি। সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টাসহ সবার কাছ থেকে ভালো কথাবার্তা শুনছি। দিনশেষে জনগণ জিজ্ঞেস করবে দ্রব্যমূল্যের কী অবস্থা, নির্বাচনের কী খবর?

তিনি বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, লোকাল পর্যায়ে নির্বাচন হোক, কোনো প্রতিষ্ঠানের হোক, যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে সেখানে জনগণকে নির্ধিদ্বায়, নির্বিগ্নে, শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করতে হবে। সমাজে জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা তৈরি করতে না পারলে সব বৃথা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading