‘পাঁচ মিনিটের’ মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

‘পাঁচ মিনিটের’ মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। শুক্রবার (৩১ জানুয়ারি), ২০২৫, আপডেট ২৩:০০

চট্টগ্রাম নগরে ‘পাঁচ মিনিটের’ ঝটিকা মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

অন্যদিকে ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে দায়িত্ব পালর করা খুলশী থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে পাঁচ মিনিটের মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা । জানা গেছে, মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মিছিলের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading