ফরিদা পারভীন হাসপাতালে
উত্তরদক্ষিণ। শনিবার (১ ফেব্রুয়ারি), ২০২৪, আপডেট ২১:১৫
দেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনকে হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২১ এ করোনায় আক্রান্ত হয়েছিলেন খ্যাতিমান লালন শিল্পী ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে কোন সমস্যা নিয়ে তিনি হাসপাতালে গেছেন বিস্তারিত জানা যায়নি।
১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।
ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।
শিশুদের লালনসংগীত শিক্ষার জন্যে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।
ইউডি/এবি

