সাবেক সিইসির মৃত্যুতে ইসির শোক

সাবেক সিইসির মৃত্যুতে ইসির শোক

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:০৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক শোক বার্তায় এ তথ্য জানান।

শোক বার্তায় ইসি জানায়, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২৫ ডিসেম্বর ১৯৯০ থেকে ১৮ এপ্রিল ১৯৯৫ তারিখ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীরা গভীরভাবে শোকাহত। নির্বাচন কমিশনের সব কর্মকর্তা/কর্মচারী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading