হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ঢাকায় আটক

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ঢাকায় আটক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০০:২০

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে আটক করেছে পুলিশ। রাজধানীর ফার্মগেট থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় তাঁর নামে একাধিক হত্যা রয়েছে। তাঁকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার তালেবুর রহমান জানান, আবদুল মজিদ খানকে মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading