রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন ১৭ এপ্রিল

রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন ১৭ এপ্রিল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:১৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ এপ্রিল ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। বাংলাদেশের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের টাকা চুরি করেছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে এ মামলা করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মতিঝিল থানায় দায়ের করা এ মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading