মোহাম্মদপুরে মাদক-ছিনতাই বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

মোহাম্মদপুরে মাদক-ছিনতাই বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩০

রাজধানীর মোহাম্মদপুরে মাদক-ছিনতাই বিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযান চলে আজ (মঙ্গলবার) ভোররাত পর্যন্ত।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযানে থানা পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছেন। এছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীররাতে পুলিশের অভিযানে পাঁচজন গ্রেপ্তার হয়।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে ওঠে। এসময়ে চুরি, ছিনতাইসহ নানান অপরাধের সংখ্যা বেড়ে যায়। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও তাদের নিবারণ করা যাচ্ছিল না। শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।

এর আগে সোমবারও ১৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading