শাহ সূফী মাওলানা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শাহ সূফী মাওলানা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৩:৩৫

বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ নিবাসী বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শাহ সুফি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ (৫৬) আজ ১২ ফেব্রুয়ারি,বুধবার সকাল ০৮.৩০ মিনিটের সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তার প্রথম জানাজার নামাজ আসরের নামাজের পর বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা মাগরিবের নামাজের পরে বাকেরগঞ্জ, বীরঙ্গল তার গ্রামের বাড়ি অনুষ্ঠিত হবে। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও পাঁচজন নাতি রেখে গেছেন।

তিনি বাকেরগঞ্জ বেলুখা মসজিদের খতিব, বাকেরগঞ্জ বনিক সমিতির সভাপতি ও একটি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading