কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি হাসনাতের
উত্তরদক্ষিণ। বুধবার (১২ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:২৫
গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত কিশোর কাশেম খান (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন। একইসঙ্গে কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে কাশেমকে ‘প্রতিবিপ্লবের প্রথম শহীদ’ উল্লেখ করে তিনি লেখেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।
এরপর আরেক পোস্টে তিনি লেখেন, আয়নাঘর, হাসিনার হত্যা, প্রতিবিপ্লবে আমার ভাই কাশেম শহীদ হয়েছে। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।
ইউডি/এবি

