গুম-খুনে জড়িত আওয়ামী লীগের সবার বিচার হবে: প্রেস সচিব

গুম-খুনে জড়িত আওয়ামী লীগের সবার বিচার হবে: প্রেস সচিব

উত্তরদক্ষিণ। বুধবার (১২ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৩৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের যারা ‘গুম-খুনে’ জড়িত ছিলেন, তাদের সবার বিচার হবে; আর দল হিসেবে আওয়ামী লীগের কী হবে, সে সিদ্ধান্ত নেবে ‘দেশের জনগণ’।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এদিন প্রধান উপদেষ্টা ঢাকার তিনটি স্থানে আওয়ামী লীগ আমলে ‘আয়নাঘর’ নামে কুখ্যাতি পাওয়া গোপন বন্দিশালা পরির্দশন করেন। এদিনই জুলাই-অগাস্টের গণ আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়। সেসব বিষয় নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসসচিব।

জুলাই ‘গণহত্যায়’ আওয়ামী লীগের দায় এবং তাদের বিচারের প্রশ্নে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, ”আওয়ামী লীগের যারা এই গুম-খুনের ঘটনায় জড়িত ছিল, তাদের সবার বিচার হবে, এটা স্পষ্ট। প্রতিবেদনেও স্পষ্ট, কার নির্দেশে এই খুনগুলো হয়েছে।

“চার বছরের ছেলে, ছয় বছরের মেয়ে খুন করে লাশগুলো নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। নিহতদের ১৩ শতাংশ শিশু, আমার আপনার ছেলে মেয়ে এরা। সে বিষয়ে যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল, যাদের হাতে রক্ত, তাদের সবার বিচার হবে, কেউ বাঁচতে পারবে না, এই বিচারের থেকে কারো মুক্তি নেই।”

তিনি বলেন, আমরা তাদের বিচারের মুখোমুখি করব। সেজন্য শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছি। শেখ হাসিনা এখানে প্রধান, তার নির্দেশে এই খুনগুলো হয়েছে। আওয়ামী লীগ দলের কী হবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তারা দেখেছে, গত ১৫ বছরে তারা (আওয়ামী লীগ) কী করেছে। উন্নয়নের গল্প শুনিয়েছে আর আমরা গিয়ে দেখলাম শুধু ডার্ক আর ডার্ক…।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading