‘অ্যাভেঞ্জার্স’ নিয়ে কী ভাবছেন শাহরুখ খান?
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৫:০০
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেলো হলিউডের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যান্থনি ম্যাকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘অ্যাভেঞ্জার্স’ নিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ নিয়ে বলিউড বাদশাহ কী ভাবছেন জানেন?
বিশ্বজোড়া খ্যাতি বলিউড বাদশাহর। তিন দশকেরও বেশি অভিনয় জীবনে দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউড। তবে কখনও তাকে দেখা যায়নি হলিউডের কোনো সিনেমায়।
এদিকে বলিউডের গন্ডি পেরিয়ে অনেক আগেই হলিউডে অভিনয় করতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, কারিনা কাপুরের মতো তারকাদের। কিন্তু বাদশাহ খ্যাত শাহরুখকে কখনও হলিউডের পথে হাঁটতে দেখা যায়নি।
সম্প্রতি ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমায় ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করা অ্যান্থনি তার সিনেমার প্রচারে আসা এক অনুষ্ঠানে বলেন,
বলিউড থেকে যদি অ্যাভেঞ্জার্স দলের কেউ সদস্য হতে পারে তবে তিনি হলেন শাহরুখ খান।
অ্যান্থনি আরও বলেন, শাহরুখের মধ্যে সেই পাওয়ার প্য়াকড লুক রয়েছে। সে কারণে তিনি শুধু অ্যাকশনেই নয়, রোম্য়ান্সেও এক নাম্বর। আমাদের দলে এমন হিরোই দরকার। তাই অ্যাভেঞ্জার্সে বলিউড থেকে কেউ এন্ট্রি পেলে শাহরুখকেই চাই।
অ্যান্থনির এ মন্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তবে এ প্রসঙ্গে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি শাহরুখ। তবে গত বছর হলিউডে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, নিজের দেশে তিনি ‘সুপারস্টার’, সম-মর্যাদার কোনও চরিত্রের জন্য হলিউড তাকে ভাবলে নিশ্চয়ই বিবেচনা করবেন।
শাহরুখের ভাষায়, আমার ইংরেজি উচ্চারণ যথেষ্ট স্পষ্ট। দর্শক, সমালোচক সবাই আমার অভিনয় পছন্দ করেন। তাই দেশের বাইরে যদি সিনেমায় অভিনয়ের জন্য ডাক পাই তবে পছন্দের চরিত্র হলে অবশ্যই করব।
ইউডি/কেএস

