ডাকসু নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শুরু ঢাবি ছাত্রদলের

ডাকসু নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শুরু ঢাবি ছাত্রদলের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৮:২০

হলভিত্তিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ‘ডাকসু গঠনতন্ত্র সংস্কার, নির্বাচন ও আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা শুরু করেছে ঢাবি শাখা ছাত্রদল।

শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জানান, গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মতবিনিময় সভা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

জানা যায়, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দিনের আলোচনা হয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং কবি জসীমউদ্‌দীন হলের শিক্ষার্থীদের সঙ্গে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আলোচনা হয় মাস্টারদা সূর্যসেন হল এবং শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে।

দুদিন বিরতি দিয়ে আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে টানা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সব হলের সঙ্গে এই মতবিনিময় সভা চলবে।

আরও পড়ুন: ডাকসুতে উপাচার্যের প্রতিনিধিত্ব স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি: ঢাবি ছাত্রদল সভাপতি

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা ছাত্রদলের ডাকসু সংস্কার প্রস্তাবনার খুঁটিনাটি আলোচনার পাশাপাশি নিজ নিজ আবাসিক হলের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন এবং সেসব বিষয়ে ছাত্রদলের করণীয় সম্পর্কে নেতাদের পরামর্শ দেন।

প্রসঙ্গত, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ইতোমধ্যে সব কটি ছাত্রসংগঠন ডাকসু নির্বাচনের দাবি তুলেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading