কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পিটুনিতে ৪ বাংলাদেশি আহত, উত্তেজনা

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পিটুনিতে ৪ বাংলাদেশি আহত, উত্তেজনা

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চার বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এতে সীমান্তে উত্তেজনা তৈরি হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের সামছুল আলম (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০) ও কাসেম আলী (৫০)। তারা সবাই পশ্চিম বালাতাড়ি গ্রামের বাসিন্দা।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সীমান্তে কিছু বাংলাদেশি জড়ো হওয়ার উত্তেজনা তৈরি হয়। ঘটনার বিস্তারিত তথ্যের জন্য আমরা কাজ করছি। এই বিষয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।

স্থানীয় বাসিন্দা ও বিএসএফের পিটুনিতে আহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুরে নামাজের পর সামছুল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ২০০ থেকে ৩০০ গজ অভ্যন্তরে বসে ছিলেন। এ সময় হঠাৎ ১০ থেকে ১২ জন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমান্তরেখার ৯৩০ নম্বর পিলার পার হয়ে বাংলাদেশ সীমান্তে গিয়ে ওই ব্যক্তিকে সেখানে বসে থাকার কারণ জিজ্ঞাসা করেন। এ সময় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বন্দুকের পেছনের অংশ দিয়ে সামছুলকে আঘাত করে। এতে তার ডান হাত ফেটে যায়। পরে তিনি এলাকায় ফিরে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জানান। পরে এলাকাবাসী সেখানে গিয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেয়। এ সময় বিএসএফ একটি রাবার বুলেট ছোড়ার পাশাপাশি কয়েকজন বাংলাদেশিকে মারধর করে। এতে অন্তত ৩ জন আহত হন।

খবর পেয়ে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি নাগরিকদের শান্ত করে শূন্যরেখা থেকে ফিরিয়ে আনেন। তবে ইন্ডিয়ান সীমান্তে এখনো বিএসএফ সদস্যেরা কাঁটাতারের বেড়ার বাইরে ও ভেতরে সজ্জিত থাকায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading