জগন্নাথে বৈষম্যবিরোধীদের নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, পদত্যাগ

জগন্নাথে বৈষম্যবিরোধীদের নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, পদত্যাগ

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানাকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসানকে সদস্যসচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তবে কমিটি প্রকাশের পরপরই পদপ্রাপ্ত নেতারা পদত্যাগ করতে শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু করেন পদবঞ্চিতরা।

নতুন কমিটিতে পদ পাওয়াদের মধ্যে কেউ কেউ এ কমিটিকে ‘ব্যক্তিগত কমিটি’ আখ্যায়িত করছেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক ‘নূর নবী’কে দোষারোপ করছেন।

বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের সই করা প্যাডে কমিটি প্রকাশ করা হয়।

কিন্তু কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদৌস শেখ নিজেকে কমিটি থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি এই কমিটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আবেগের প্লাটফর্ম। জবিতে এই কমিটি গঠন বিষয়ে আমাকে কিছু না জানিয়ে নাম দেওয়া হয়েছে, যেখানে আমার নামটাও সঠিক ভাবে লিখতে পারে নাই।

“জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর এই কমিটি মূলত ‘নূর নবী’র ব্যাক্তিগত কমিটি। সে তার কুমিল্লার লোকজনকে এখানে নাম দিয়েছে যারা জুলাই আন্দোলনে কোনো ভূমিকাই রাখেনি। যারা ১৫ জুলাইয়ে আমাদের রেখে পালিয়ে গিয়েছিল, তারা এখানে স্থান পেয়েছে অথচ যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিলো তাদের জায়গা হয়নি।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading