সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা: শফিক রেহমান

সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা: শফিক রেহমান

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২১:৪৫

বিশ্ব ভালোবাসা দিবস আজ। এদেশে পাশ্চাত্য ও বাঙালি সংস্কৃতির মিশেলেই দিবসটি উদযাপিত হচ্ছে। চার অক্ষরের ‘ভালোবাসা’ শব্দটি সর্বজনীন। ভালোবাসা বদলে দিতে পারে সব। সৃষ্টির আদিকাল থেকে এই ভালোবাসার জন্য বদলে গেছে দেশ, বদলে গেছে পরিবেশ-পরিক্রমা। এই ভালোবাসার নান্দনিক আবহই রুক্ষ, ধূসরতায় ছড়াতে পারে সজীবের আবহ।

এ দেশে ভালোবাসা দিবসের ধারনাটি পাশ্চাত্যের ভ্যালেন্টাইনস ডে থেকেই এসেছে। এ দিনে ফুল, চকলেট, পোশাক ও উপহারসামগ্রী আদান-প্রদানের মধ্য দিয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়।

‘আমি সব সময় চেয়েছি সব ধরনের ভালোবাসায় পূর্ণ থাকুক প্রতিটি পরিবার, প্রতিটি সম্পর্ক, তাহলে মানুষে-মানুষে হানাহানি, প্রতিহিংসা আর বিদ্বেষ থাকবে না।’ কথাগুলো বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের, যিনিপাশ্চাত্যের ভ্যালেন্টাইনস ডে-কে বাংলাদেশে ‘ভালোবাসা দিবস’ হিসেবে উদযাপনের মধ্য দিয়ে একে জনপ্রিয় করে তুলেছেন।

এক সময়ের বহুল প্রচারিত ও পাঠকনন্দিত সাপ্তাহিক ‘যায়যায়দিন’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক (বর্তমানে যায়যায়দিন প্রতিদিন এর সম্পাদক ) শফিক রেহমান। তিনি ১৯৯৩ সালে তার সাপ্তাহিকীতে ‘ভালোবাসা দিবস’ নামে পৃথক একটি সংখ্যা বের করেন । তারপর থেকেই সারাদেশে ভালোবাসা দিবসটি উদযাপিত হয়ে আসছে।

ভালোবাসা দিবস উপলক্ষে শফিক রেহমান সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর মুখোমুখি হন। বাসস’র জ্যেষ্ঠ প্রতিবেদক সেলিনা শিউলীর কাছে এ সম্পর্কিত নানা প্রশ্নের জবাবে তিনি তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading