অনুদানে তৈরি সিনেমা মানুষ দেখেন না: ফারুকী

অনুদানে তৈরি সিনেমা মানুষ দেখেন না: ফারুকী

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩৫

“বাংলাদেশে অনুদানে তৈরি করা সিনেমা মানুষ দেখেন না। পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্রের ফান্ড তৈরি করে সিনেমা বানানো উচিত”— এভাবেই কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগের চলচ্চিত্র ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এই চলচ্চিত্র নির্মাতা।

চলচ্চিত্র শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে বলেও জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের দায়িত্বকালে এই সমস্যাগুলো সমাধানের কাজ শুরু করে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দেশে নতুন একটি প্রজন্ম সংস্কৃতিমনা হয়েছে। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “নতুনরা রাষ্ট্রের কোনো সহযোগিতা নিয়ে বড় হয়নি। বরং তারা ব্যক্তিগত উদ্যোগে গল্প বলার দিকে এগিয়েছে।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading