বান্দরবানে আবারও ২২ শ্রমিক অপহরণ

বান্দরবানে আবারও ২২ শ্রমিক অপহরণ

উত্তরদক্ষিণ। রবিবার (১৬ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২২:৪৫

বান্দরবানের লামায় আবারও ২২ রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরিপাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরিপাড়া থেকে ২২ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

কে বা কারা তাদের অপহরণ করেছে এ বিষয়ে কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তাদের অপহরণ করে নিয়ে গেছে।

এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। মুক্তিপণ চাওয়া হয়েছে কিনা, এমন কোনও খবর এখনও পাওয়া যায়নি।

লামা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading