নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলনা গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলনা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৮:০০

গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী এসেও রক্ষা পেলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। তি‌নি‌ ওই গ্রা‌মের দুলাল হোসেনের মে‌য়ে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রীর গ্রামের বাড়িতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading