আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত: মিথিলা

আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত: মিথিলা

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৯:৩০

অনেকদিন ধরেই বড় পর্দায় ব্যস্ততা কম ছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। কিন্তু নতুন সিনেমায় যোগ দিয়ে আবার সেই ব্যস্ততা জেগে উঠল অভিনেত্রীর। শুধু তাই নয়, শোবিজের পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে আবদ্ধ রেখেছেন। মিথিলা শুধু অভিনেত্রী কিংবা মডেলই নন, শিক্ষকতা ও গবেষণায়ও সক্রিয় তিনি; যেখানে তার পরিচয় ও গুণের কথা উঠে আসে; আসে তার কাজ নিয়ে নানান ব্যস্ততার কথা।

গেল শুক্রবার মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। নদী ও নারী বিষয়ক এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা, সংসার ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি।

‘জলে জ্বলে তারা’ -তে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘গত ৫ বছরে আমি যে ধরনের চরিত্র করেছি সেগুলো থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছি। নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করেছি। এই ‘তারা’ চরিত্রটা আমার অভিনয় জীবনে একটা নতুন সংযোজন। আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি ফুটিয়ে তোলা।’

তবে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন মিথিলা। তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বেশ সুখের সংসারই কাটছিল তাদের। কিন্তু, অনেকদিন ধরেই আলাদা থাকছেন তারা; আর তা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা।

কিন্তু এসব জল্পনা বা গুঞ্জন মোটেই কানে নেন না মিথিলা। অভিনেত্রীর কথায়, ‘এত ব্যস্ত থাকি আমার সময় নেই এগুলো মাথায় নেওয়ার। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার স্বামীও তাই। যারা কাজের মানুষ তারা ঠিকই বুঝে। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের কাজেও ঝামেলা করে না।’

মিথিলা বলেন, ‘যাদের কোনো কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাকে। মানুষ কি ভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই চিন্তিত না। আমার পরিবার, সন্তান, আশেপাশের মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম, তারা সবাই আমাকে বোঝে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading