আরও শতাধিক ইন্ডিয়ানকে ফেরত পাঠাল আমেরিকা
উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:১০
তৃতীয় দফায় আরও শতাধিক ইন্ডিয়ান অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তৃতীয় দফায় ১১২ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসের জন্য আমেরিকা থেকে বিতাড়িত ১১২ জন ইন্ডিয়ানকে বিমানে করে ইন্ডিয়ারতে ফেরত পাঠানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ক্ষমতায় আসার পর এ নিয়ে তৃতীয় দফায় ইন্ডিয়ানকে নিয়ে মার্কিন বিমান ইন্ডিয়ারতে পৌঁছাল।
এনডিটিভি বলছে, বিতাড়িতদের মধ্যে ৩১ জন পাঞ্জাবের, ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, উত্তরপ্রদেশের দু’জন, হিমাচল ও উত্তরাখণ্ডের একজন করে রয়েছেন।
এর আগে প্রথম দফায় গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ইন্ডিয়ান অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়। সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছিল। গত শনিবার দ্বিতীয় দফায় ১১৬ ইন্ডিয়ানকে ফেরত পাঠানো হয়। তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তবে সবশেষ তৃতীয় দফায় পাঠানো ইন্ডিয়ানকদের হাতকড়া পরিয়ে পাঠানো হয়েছে কিনা এখনো জানা যায়নি।
ইন্ডিয়ানদের এভাবে অপমান করে ফেরত পাঠানো নিয়ে দেশটির রাজনীতিতে আলোচনা তুঙ্গে। এ নিয়ে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমেরিকা থেকে বিতাড়িত ইন্ডিয়ার সাথে দুর্ব্যবহার না করার জন্য আমেরিকার সাথে যোগাযোগ করছে কেন্দ্রীয় সরকার।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই আমেরিকা থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসনপ্রত্যাশীদের ধর-পাকড় এবং নিজ দেশে ফিরিয়ে দেয়ার কার্যক্রম।
ইউডি/এআর

