নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে তবে চূড়ান্ত নয়: নাহিদ ইসলাম

নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে তবে চূড়ান্ত নয়: নাহিদ ইসলাম

উত্তরদক্ষিণ। সোমবার (১৭ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২২:৫০

নতুন রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা আছে তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ কথা জানান।

উপদেষ্টার পদ ছাড়া নিয়ে তিনি বলেন, মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।

নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি যে, সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading