বিদেশি কোম্পানিতে টাকা পাঠাতে নতুন নির্দেশনা

বিদেশি কোম্পানিতে টাকা পাঠাতে নতুন নির্দেশনা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৮:০০

বাংলাদেশে অবস্থিত সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের সেবার অর্থ বিদেশি মূল কোম্পানিকে পরিশোধ করার বিষয়ে নতুন সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠান থেকে এক হিসাব বছরে নীট মুনাফার ১০ শতাংশ পর্যন্ত অর্থ বিদেশে পাঠাতে পারবে। তবে এই অর্থ পাঠাতে হলে সাবসিডিয়ারি কোম্পানির ৫০ শতাংশের বেশি শেয়ার ধারন করতে হবে বিদেশি কোম্পানিগুলোকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশি কোম্পানির স্থানীয় সাবিসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে তাদের বিদেশি প্যারেন্ট বা গ্রুপ কোম্পানি থেকে বিভিন্ন সেবা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে। এক্ষেত্রে, ব্যাংকগুলো স্থানীয় সাবিসিডিয়ারি কোম্পানিগুলোর পক্ষে সেবা মূল্য বাবদ অর্থ পরিশোধ করতে পারবে, যদি সেবা বা পরিষেবাগুলো স্থানীয়ভাবে পাওয়া না যায়। তবে বিদেশি প্যারেন্ট বা গ্রুপ কোম্পানিগুলো সাবসিডিয়ারি কোম্পানির ৫০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে হবে। এসব প্রতিষ্ঠান থেকে বিদেশে পাঠানোর অর্থের পরিমাণ এক হিসাব বছরে নীট মুনাফার ১০ শতাংশের বেশি হবে না। নির্ধারিত ১০ শতাংশ সীমার চেয়ে বেশি পরিশোধের প্রয়োজন হলে খসড়া চুক্তি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ বাংলাদেশ ব্যাংককে আবেদন করতে হবে।

সার্কুলার অনুযায়ী, হিসাব বছরের মধ্যেও সেবা মূল্য বিদেশে পাঠানোর যোগ্য হবে। এক্ষেত্রে সম্ভাব্য মুনাফার পরিমাণ নির্ধারণ ও তা অডিটর দ্বারা প্রত্যায়িত হতে হবে। কোন পরিষেবা বাবদ অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতির প্রয়োজন হলে বিদেশে অর্থ পাঠানোর বিষয়টি আলাচ্য সার্কুলার অনুযায়ী হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো বিদেশি প্যারেন্ট বা গ্রুপ কোম্পানি থেকে সেবা ক্রয় বাবদ মূল্য সহজে পরিশোধ করতে পারবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading