অর্থনীতিতে একসঙ্গে এত সমস্যা কোনো দেশে হয়নি: গভর্নর

অর্থনীতিতে একসঙ্গে এত সমস্যা কোনো দেশে হয়নি: গভর্নর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫০

অর্থনীতিতে একসঙ্গে এত সমস্যা বাংলাদেশের মত আর কোনো দেশে হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

রাজধানীতে বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক সেমিনারে তিনি বলেন, অর্থনীতির এতগুলো সমস্যা একসঙ্গে অন্য কোনো দেশে হয়নি। তাই আমরা বাংলাদেশ ব্যাংক অর্থনীতি সংস্কারে চারটি পর্যায়ে কাজ করছি।

“ব্যালেন্স অব পেমেন্ট বা এক্সটার্নাল সেক্টর, মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের সংস্কারে জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতেও কাজ চলছে।”

গভর্নর বলেন, অনেকে বলছেন ডলার মার্কেট এখনও ঠিক নেই। আমি মনে করি ডলার মার্কেট বর্তমানে স্থিতিশীল।

তিনি বলেন, রেমিটেন্সের প্রবাহ অনেক শক্তিশালী। এ বছর ৩০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। রেমিটেন্সের প্রবাহ বাড়ার প্রধান কারণ পাচার কমে যাওয়া।

আহসান এইচ মনসুর বলেন, রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে না। ব্যাংকাররা বলেন, ফরেক্স মার্কেটে আরও ছাড় দিলে ভালো হবে। তবে আমি ডলার মার্কেটে বেশি সমস্যা দেখছি না। ডলার বাজার ঠিক থাকলে ব্যালেন্স অব পেমেন্ট ঠিক হয়ে যাবে বলে আশা করি।

তিনি বলেন, দুবাইয়ের কিছু এগ্রিগেটর ডলার বাজার ম্যানুপুলেট করছে। আমাদের বেশি মানুষ আছে সৌদি আরবে, কিন্তু রেমিটেন্স বেশি আসছে দুবাই থেকে।

সেমিনারে মূল্যস্ফীতির প্রসঙ্গও তোলেন গভর্নর। বলেন, একবারে সমাধান করতে পারব না। পলিসি দেওয়ার পর অর্থনীতিতে কাজ করতে ১২ থেকে ১৮ মাস লাগে। আমাদের ছয় মাস হয়েছে; আরও ৫ মাসের বেশি সময় লাগবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading