বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না: দুদু

বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না: দুদু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২০:৫০

নির্বাচনের জন্য বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য না করার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

দুদু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের লড়াই চলেছে। যারা এই ১৭ বছরকে অস্বীকার করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলতে পারেন না।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনদেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ওলটপালট করলে আপনাদেরই ওলটপালট হয়ে যাবে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে। সেদিন প্রধান ভূমিকা রেখেছিল ছাত্ররা। অথচ কিছু রাজনৈতিক দল বলে সব শেখ মুজিবের অবদান।

তিনি বলেন, আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির অংশগ্রহণ উপেক্ষা করা হচ্ছে। এক ধরনের আঁতেল ছাত্রদের ওপর ভর করেছে, যারা জানে জনগণ তাদের সঙ্গে নেই।

হাফিজ বলেন, বর্তমান সরকার অত্যন্ত দুর্বল। এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে নির্বাচিত সরকার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading