জামান টাওয়ারের ৬ তলায় আগুনের সূত্রপাত, কাজ করেনি ফায়ার সেফটি: ফায়ার সার্ভিস

জামান টাওয়ারের ৬ তলায় আগুনের সূত্রপাত, কাজ করেনি ফায়ার সেফটি: ফায়ার সার্ভিস

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৪০

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুনের সূত্রপাত ভবনটির ছয়তলায় থাকা রেস্টুরেন্ট থেকে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল। তবে সেগুলো প্রত্যেকটি সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার সকালে জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, ভেল্টিনেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলার মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ছালেহ উদ্দিন বলেন, এরপরেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছে। বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেওয়া হয়। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগ্নিনির্বাপণ করছে।

আগুনের সূত্রপাতের বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, নয়াপল্টনে জামান টাওয়ারে ছয়তলায় ঢাকা রেস্টুরেন্ট নামের রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহত পাইনি। আশা করছি হতাহত নেই। ১০ তলা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনটিতে ফায়ার সেফটি ছিল। সেগুলো প্রত্যেকটি সঠিকভাবে কাজ করেনি।

বারবার এই জামান টাওয়ারে কেন আগুন, খতিয়ে দেখা হবে বলে জানান ছালেহ উদ্দিন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading