রমজানে ‘অল আউট অ্যাকশনে’ ডিবি: রেজাউল করিম

রমজানে ‘অল আউট অ্যাকশনে’ ডিবি: রেজাউল করিম

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৩০

রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অল আউট অ্যাকশনে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রমজানে শপিংমল এবং বাস-লঞ্চ-ট্রেন যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক।

সম্প্রতি রাজধানীতে বেড়েছে ছিনতাই-ডাকাতি। গত ১৮ ফ্রেব্রুয়ারি রাজধানীর মগবাজারে মোটরসাইকেলে এসে রিকশার যাত্রীর কাছ থেকে সব কিছু লুট করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। এছাড়া ২৩ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুরে একই কায়দায় চাপাতি ঠেকিয়ে রিকশা আরোহী নারীর কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় সব কিছু।

এর দুদিন পর বনশ্রীতে ফিল্মি কায়দায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতরা লুট করে নিয়ে যায় ২০০ ভরি স্বর্ণসহ নগদ টাকা। এসব ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

তবে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অপরাধে জড়িদের বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের ধরতে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।

এ বিষয়ে রেজাউল করিম মল্লিক বলেন, পতিত স্বৈরাচারের দোসররা অপরাধীদের মদদ দিচ্ছে। রাজধানীতে চুরি-ছিনতাই ও ডাকাতিতে জড়িত বেশি ভাগই কিশোর গ্যাংয়ের সদস্য।

এছাড়া রমজানে শপিংমল এবং বাস-লঞ্চ-ট্রেন যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, রমজান মাসে মার্কের্ট ও শপিং মলে কেনাকাটা করতে ভিড় বাড়ে। চলে নগদ অর্থের আদান-প্রদান। এজন্য এসব এলাকায় থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পাশপাশি বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনেও যাতায়াত নির্বিঘ্নে তৎপর ডিবি।

যৌথ বাহিনী ও ডিবির অভিযানে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে রমজানে নগরবাসী অধিকতর নিরাপদ থাকবে বলেও আশ্বস্ত করেছেন ডিএমপির ডিবিপ্রধান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading