ভোটে কারসাজি করে জেতা গেলেও আখেরে দলেরই সর্বনাশ: সিইসি

ভোটে কারসাজি করে জেতা গেলেও আখেরে দলেরই সর্বনাশ: সিইসি

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৫:০৫

কারসাজি করে ভোটে জয়ের মুখ দেখা গেলেও আখেরে যে তা দলেরই ক্ষতি ডেকে আনে তা মনে করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তার ভাষ্যে, আমি একটা কথা বলতে চাই, আমরা সব সময় ভুলে যাই, ইতিহাস সাক্ষ্য দেয়- ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাতত দৃষ্টিতে জেতা যায়। কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে, আখেরে টেকা যায় না।

রবিবার (০২ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় এই কথা বলেন নাসির উদ্দিন। ভোটে কারসাজি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার প্রত্যাশা, কেউ এ জাতীয় উদ্যোগ নেবেন না; কেউ এ জাতীয় চেষ্টা করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে ১৮ কোটি মানুষের পাশে আছি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে নাসির বলেন, ১৮ কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে- আমাদের পাশে থাকুন। আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। আমরা ওয়ার ফুটে কাজ করছি। অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, আমরা খুব কষ্ট করে এগিয়ে যাচ্ছি।

ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ১৩ জনের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading