ডিপিএল: অবশেষে নিশ্চিত হলো লিটনের দল
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৬:১৫
আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে অংশগ্রহণ করছে ১২টি দল। আসর শুরুর দিন দুয়েক আগেও দল নিয়ে অনিশ্চয়তায় ছিলেন জাতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার লিটন দাস। অবশেষে নিশ্চিত হলো তার দল।
রবিবার (০২ মার্চ) জানা গেল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন। গুলশানের এই ক্লাবটির মালিকানায় রয়েছেন তামিম ইকবাল। মিরপুরে এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে গুলশানে লিটনের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মূলত পারিশ্রমিক ইস্যুতেই দল নিশ্চিত করতে পারছিলেন না লিটন। এই ওপেনারের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছিল না কোনো দলেরই। অবশেষ ডিপিএল শুরুর আগের দিন
গুলশান ক্রিকেট দলটি মূলত তারুণ্য নির্ভর। একাধিক তরুণ ক্রিকেটারসহ দলটিতে রয়েছেন অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।
ইউডি/এজেএস

