‘দ্য অ্যাপ্রেনটিস’: সেবাস্তিয়ান স্ট্যান অস্কার পাবেন কী

‘দ্য অ্যাপ্রেনটিস’: সেবাস্তিয়ান স্ট্যান অস্কার পাবেন কী

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৫৮

খ্যাপাটে ব্যবসায়ী, তর্ক-বিতর্ক, মামলা-মোকদ্দমা, খাময়েলিপনা-যুক্তরাষ্ট্রের দুইবারের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জীবনই যেন সিনেমা। সেই প্রেসিডেন্টের তরুণ বয়সের গল্প নিয়ে বানানো সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’।

অস্কার ঘোষণার শেষপ্রান্তে এসে সিনেমাটি ফের এসেছে আলোচনায়। হলিউড রিপোর্টার ডটকম লিখেছে, গত বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকে ‘দ্য অ্যাপ্রেনটিস’ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অস্কারের সেরা অভিনেতাসহ দুই শাখায় নাম লিখিয়েছে আলী আব্বাসি পরিচালিত সিনেমাটি। পর্দায় ট্রাম্প হয়ে আসা সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান অস্কার পাবেন কী না সেটি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

‘দ্য অ্যাপ্রেনটিস’ প্রেক্ষাগৃহে এসেছে গত ১১ অক্টোবর। সিনেমাটি সমালোচক-দর্শকদের প্রাণখোলা প্রশংসা না কুড়ালেও, অভিনেতা স্ট্যান নজর কাড়েন শুরুতেই। বিবিসি স্ট্যানের প্রশংসা করে লিখেছে, স্ট্যান তরুণ বয়সী ট্রাম্প হিসেবে বেশ ভালো করেছেন। ট্রাম্পের শরীরীভাষা ভালো ছিল। তিনি ট্রাম্পকে হুবহু নকল না করে চরিত্র হওয়ার যে চেষ্টা করেছেন, সেটি একজন ভালো অভিনেতার ছাপ রাখে।

সিনেমায় নির্মাতা আলী আব্বাসি ট্রাম্পকে একজন নির্যাতনকারী হিসেবে তুলে ধরেছেন। প্রথম স্ত্রী ইভানাকে নির্যাতন করার এবং স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক স্থাপনের দৃশ্য পর্দায় দেখানো হয়েছে।

কিছুদিন আগে ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্যান বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সমর্থন করে না। কিন্তু চরিত্র হয়ে উঠতে তার ট্রাম্প হতে হয়েছে। ফোনে ট্রাম্পের পাঁচ শতাধিক ভিডিও রেখেছিলেন তিনি, যেগুলো সময় পেলেই দেখতেন বলে জানিয়েছেন স্ট্যান।

শুটিং শুরুর আগে স্ট্যানকে ১৪ পাউন্ড ওজন বাড়াতে হয়েছে বলেও জানিয়েছেন অভিনেতা। স্ট্যান বলেন, “সামর্থ্যের চেয়ে অনেক বেশি দিতে হয়েছে এই চরিত্রকে। তরুণ ট্রাম্প হয়ে উঠতে শারীরিক শারীরিক চ্যালেঞ্জই বেশি ছিল।”

চরিত্রটি করার প্রস্কাবে সাড়া দেওয়ার পর ট্রাম্পের প্রচুর সাক্ষাৎকার পড়েছেন বলে জানিয়েছেন স্ট্যান। “একটা চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি মাত্র, আর কিছু নয়।” ভ্যারাইটি লিখেছে, অস্কারে সেরা অভিনেতার মনোনয়নে স্ট্যানের নাম আসার পরে কেউ কেউ বলেছিলেন, ‘এতটুকুও তো হওয়ার কথা নয়’।

কারো কারো ভাষ্য ছিল, স্ট্যান অভিনয় ভালো করলেও সেরা অভিনেতা হিসেবে তার পুরস্কার জেতার সম্ভাবনা কম। যদি না নাটকীয় কিছু ঘটে থাকে। এদিকে পুরস্কারের দিন যত এগিয়ে এসেছে, ‘দ্য অ্যাপ্রেনটিস’ আলোচনায় এগিয়েছে একটু একটু করে, সেটার সব কৃতীত্ব স্ট্যানেরই।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading