২ মাসের জন্য ছিটকে গেলেন জোয়াও কান্সেলো

২ মাসের জন্য ছিটকে গেলেন জোয়াও কান্সেলো

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৭:৩৫

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় একটি ধাক্কা খেয়েছে আল-হিলাল। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার জোয়াও কান্সেলো। দুই মাসের জন্য ছিটকে গেছেন পর্তুগিজ এই ফুটবলার।

৩০ বছর বয়সী কান্সেলোকে লম্বা সময়ের জন্য না পাওয়ার কথা নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি থেকে আল-হিলালে যোগ দেন কান্সেলো। দলটির গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেন তিনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ২ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১টি।

সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স আল-হিলাল। সমান ম্যাচে তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।

শিরোপা ধরে রাখার অভিযানে সামনে চ্যালেঞ্জগুলোর বেশিরভাগেই কান্সেলোকে পাবে না আল-হিলাল। চলতি মাসের শেষ দিকে নেশন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচ দুটিও খেলতে পারবেন না ইউভেন্তুস, ইন্টার মিলান, সিটি, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক ফুটবলার কান্সেলো।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading