রাজা চার্লসের সঙ্গে বৈঠক : গুরুত্ব পাবে কানাডার সার্বভৌমত্ব ইস্যু: ট্রুডো

রাজা চার্লসের সঙ্গে বৈঠক : গুরুত্ব পাবে কানাডার সার্বভৌমত্ব ইস্যু: ট্রুডো

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৪৯

ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সোমবার (৩ মার্চ) হতে যাওয়া বৈঠকে কানাডার সার্বভৌমত্ব ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করার ধারাবাহিকতায় এই বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রুডো বলেছেন, মহামান্য রাজার সঙ্গ সাক্ষাতের জন্য আমি অধীরভাবে অপেক্ষা করছি। স্বাভাবিকভাবেই আমরা কানাডা এবং তার জনগণের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমি নিশ্চিত করছি, কানাডার সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য মাথা তুলে দাঁড়ানোর চেয়ে কোনও কিছুই তার জনগণের কাছে গুরুত্বপূর্ণ নয়।

বিদায়ী প্রধানমন্ত্রী ট্রুডো গত মাসে বলেছিলেন, কানাডাকে দখলে নেওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণা হেলাফেলার বিষয় নয়। এটি তাদের দেশের সমৃদ্ধ খনিজ সম্পদের সঙ্গে সম্পর্কযুক্ত। নির্বাচনে জয়লাভের পর থেকেই ট্রাম্প একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে সম্মত হলে সেটাতে কানাডাই উপকৃত হবে।

ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সর্বশেষ বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেছেন, আমরা ইউক্রেনের পাশে আছি।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading