চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে থাকছে রিজার্ভ ডে

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে থাকছে রিজার্ভ ডে

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৯:১৫

শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনালে কোন চার দল খেলবে সেটিও নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। কিন্তু কে, কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হলো গতকাল পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। এতে নিশ্চিত হয়ে যায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লাইন-আপ।

গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভারত ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ৪ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে নিউজিল্যান্ড। ৫ মার্চ লাহোরে মুখোমুখি হবে এই দু’দল। ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এ ছাড়াও কয়েকটি ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। তাই অনেকেরই প্রশ্ন জাগছে, সেমিফাইনালের লড়াইয়ে বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানেই হচ্ছে।

ভক্তদের জন্য স্বস্তির খবর হচ্ছে, সেমিফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে। এ ছাড়া আগামী ০৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading