মির্জাগঞ্জে শ্রমিকলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে শ্রমিকলীগ সভাপতি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, আপডেট ১৫:১০

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. ফারুক খানকে (৪৮) গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

সোমবার ( ৩ মার্চ ) রাত সাড়ে ৯ টার দিকে পশ্চিম সুবিদখালী হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক খান উপজেলার পশ্চিম সুবিদখালীর মৃত আলী আকাব্বর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় পশ্চিম সুবিদখালী হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

পরে তাকে গত ২০২৪ ইং সালের সেপ্টেম্বরে দায়েরকৃত একটি চাঁদাবাজি, ভাংচুর ও মারপিটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়াও গ্রেফতারকৃত এর বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলা ভাঙচুর মামলার এজাহার ভুক্ত আসামি।

তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন ।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ বলেন, তাকে চাঁদাবাজি মামলা গ্রেফতার দেখানো হয়েছে, আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading