হাতিরঝিলে গাড়িতে আগুন, তীব্র যানজট

হাতিরঝিলে গাড়িতে আগুন, তীব্র যানজট

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, আপডেট ১৯:০০

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে আগুনের ঘটনায় হাতিরঝিলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার কারণে তীব্র যানজট দেখা দেয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হাতিরঝিলের মাঝামাঝি একটি সড়কে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন অনেকে। এর ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  
 
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের উপরে একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
এদিকে আগুনের ঘটনায় হাতিরঝিল এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যে কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। দুটি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়।
 
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে দুপুর ১টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। কিছু সময়ের প্রচেষ্টায়  ফায়ার সার্ভিস আগুন নেভানো হলেও ঘণ্টাখানের আটকে থাকা গাড়ির চাপ বিকেলেও কমেনি। তাই যানযট এড়িয়ে চলতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ সংশ্লিষ্টদের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading