সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, আপডেট ১৬:২০

মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারে ভাসমান জেলেদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ডের আভিযানিক দলটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) থেকে জানা যায়, ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।

ইউডি/আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading