দেড় বছর পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৬ মার্চ), ২০২৫, আপডেট ২২:৩০
প্রত্যাশিতভাবে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। এই তারকাকে নিয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল সাজিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।
আসন্ন ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার (০৬ মার্চ) ২৩ জনের দল দিয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। দেশের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। ওই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাইরে।
ইউডি/এবি

